দুদিন বিরতির পর আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন বসছে। চলতি ১৯তম অধিবেশনের আজ তৃতীয় বেসরকারি সদস্য দিবস। বেসরকারি সদস্য দিবস হলেও বিল পাস করার কথা রয়েছে। সংসদ সচিবালয় জানায়, আগামী সপ্তাহে অধিবেশন চলার পর ঈদুল আযহা এবং দুর্গাপূজা উপলক্ষে লম্বা বিরতি দেয়া হবে। আগামী ২২ অক্টোবর পুনরায় অধিবেশন শুরু হয়ে চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। সে কারণে আগামী সপ্তাহ এবং ঈদের পর অনেকগুলো বিল পাস করা হবে। ইতিমধ্যে সংসদে যেসব বিল উত্থাপিত হয়েছে তার রিপোর্ট চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রতিদিন বৈঠকে বসছে।
