সায়েদাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কনস্টেবল

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২২:১৯
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মিলন (৪২) নামে এক পুলিশ কনস্টেবলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে ঢাকায় বাসে আসার সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।মিলন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী পুলিশ ক্যাম্পে কর্মরত। তিনি বেতন ও বোনাসের টাকা নিয়ে ঢাকায় আসছিলেন। ঐ গাড়িতেই অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়।