পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিত্ দাস হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলামের জেরা চলছে। গতকাল বুধবার আসামি এমদাদুল হকের পর মাহফুজুর রহমানের পক্ষে তাকে জেরা করা হয়। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান সাক্ষীর জেরা লিপিবদ্ধ করেন।
বিশ্বজিত হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর গত ৫ মার্চ ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এ কর্মকর্তা। একইসঙ্গে আগামী ৬ অক্টোবর জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এস এম রফিকুল ইসলাম। এর আগে প্রথম তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম আকন্দের জেরা শেষ হয়।
