গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান গত মঙ্গলবার রাতে নির্বাচিত ৩ প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন। এর আগে বিকালে সিটি করপোরেশনের কাউন্সিলরদের উপস্থিতিতে নগর ভবনের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭৪ জন ভোট দেন।
কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ২৭নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া ও সংরক্ষিত ১৪নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা। এতে আওয়ামী লীগ সমর্থিত মহিলাসহ ২টি ও বিএনপি ১টি পদে জয়লাভ করেন।
