সিলেটে ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:১৬
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দোকান কর্মচারী জাকির হোসেন (২০) খুন হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির সিলেটের বিমানবন্দর থানার লাখাউড়া গ্রামের চান মিয়ার ছেলে। জালালাবাদ থানা পুলিশ জানায়, রাতে জাকির বিশ্ববিদ্যালয় গেটের আল আমীন টেইলার্সে কাজ করছিল। এ সময় কয়েকজন যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খুনিদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।