রাজৈরে ছাত্রীর উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৫
রাজৈর ডিগ্রী কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী মাবিয়া আক্তার মিতু ও তার মা নাসিমা বেগমের উপর সন্ত্রাসীদের এসিড ছোঁড়ার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে কলেজসংলগ্ন সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।