হাবিবুর রহমান হাবিব
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলার শ্রীরামপুর গ্রামের আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব (৭০) গতকাল বার্ধক্যজনিত কারণে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি মা, স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন।
সহিদুল আলম সদু
জাতীয় সমাজতান্ত্রিদল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সহিদুল আলম সদু (৫৬) চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ব্রেন টিউমার ও ক্যান্সারে ভুগছিলেন। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বাদ জোহর জানাজা শেষে কাশিমপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
মো. মমতাজ উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো. মমতাজ উদ্দিন (৭২) গতকাল বার্ধক্যজনিত কারণে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৮ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মোসলেম উদ্দিন আহমেদ
নীলফামারীর সৈয়দপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসলেম উদ্দিন আহমেদ (৬৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শহরের নয়াটোলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মো. সাহেব আলী হাওলাদার
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের ১ নং ইউনিট জাতীয় পার্টির (জেপি) সভাপতি মো. সাহেব আলী হাওলাদার (৭৬) গতকাল বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার শোক প্রকাশ করেন।
ছকিনা খাতুন
বিদ্যুত্ মন্ত্রণালয়ের সচিব মো. মনোয়ারুল ইসলামের মা ছকিনা খাতুন (৮২) গত বুধবার ঢাকার এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। রাঙ্গামাটির কাউখালী বাজার মসজিদ সংলগ্ন কবরস্থানে গতকাল তাকে দাফন করা হয়। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
আবদুল ওহাব
নোয়াখালীর সেনবাগ উপজেলা জাসদ’র (রব) সাবেক সভাপতি ও উপজেলার অর্জুনতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল ওহাব (৭২) গত বুধবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
একেএম শামসুল হক
স্বর্ণ ব্যবসায়ী আলহাজ্ব একেএম শামসুল হক (৭৫) গত ২৮ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মোহাম্মদ ইছহাক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ ইছহাক (৭৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
মাসুদ করিম লেবু
সোনালী ব্যাংক নওগাঁর রানীনগর বাজার শাখার ম্যানেজার মাসুদ করিম লেবু (৫৫) জেলার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
মুন্সী বশির আহমেদ বাছির
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঘোলখার গ্রামের বাসিন্দা, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুন্সী বশির আহমেদ বাছির (৬০) গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে-----রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন।
