মানহানির মামলায় দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী, সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান এবং স্টাফ রিপোর্টার মতিউল আলমকে দুই মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তাদের উপস্থিতিতে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
মানবজমিন প্রধান সম্পাদক ও সম্পাদক দু’টি মামলায় এবং দুই প্রতিবেদক একটি করে মামলায় জামিন পান। তাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী তবারক হোসেইন।
গত ১৭ জুলাই মানবজমিনে প্রকাশিত ‘দীপু মনির বিশ্ব রেকর্ড’ এবং ২৪ আগস্ট প্রকাশিত ‘ময়মনসিংহের যুবরাজ তিনি’ শীর্ষক সংবাদের জন্য মামলা দু’টি দায়ের করা হয়।
