দেশের প্রথম এসএমই পণ্যের ডিজিটাল এক্সপেরিয়েন্স আউটলেট

আপডেট : ১৮ মে ২০১৯, ২১:০৬

আরিফুর রহমান

 

দেশে প্রায় ৯০ লাখ এসএমই উদ্যোক্তাদের দেশ। ‘উন্নয়নের জন্য এসএমই’ এই মূলমন্ত্র নিয়ে ঐক্যর পথচলা ২০১৪ সালে মহান মে দিবস থেকে শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ১৯ মার্চ। এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে এবং এ খাতের নানান উন্নয়নমূলক কাজ করে চলেছে ঐক্য। এসএমই উদ্যোক্তাদের তৈরি করা বিশ্বমানের পণ্য যেন চেনে বাংলাদেশ এবং তাদের পণ্য দিয়েই বিশ্ব যেন বাংলাদেশকে চেনে এই লক্ষ্যে ঐক্য চালু করে বাংলাদেশ এসএমই উদ্যোক্তাদের সবচাইতে বড় অনলাইন মার্কেট OIkko.com.bd-এর।  শুধুমাত্র অনলাইনেই নয়,  এসএমই উদ্যোক্তাদের পণ্য সরাসরি কিনবার এক অভিনব ভুবন ঐক্য স্টোর। দেশের ৮টি বিভাগে এবং তারপর দেশের ৪৯১টি উপজেলায় সর্বাধুনিক এসএমই পণ্যের শোকেস এবং বিক্রয়ের ব্যবস্থা করছে ঐক্য।

এরই ধারাবাহিকতায় এসএমই পণ্যের প্রথম সেলস এবং ডিজিটাল এক্সপেরিয়েন্স আউটলেট- ‘ঐক্য স্টোর’-এর প্রথম শাখা উদ্বোধন হলো।

ঐক্য সভাপতি—এসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং বিশিষ্ট নারী নেত্রী,  শাহীন আকতার রেনী এবং ঐক্য সভাপতি—এসএমই উদ্যোগ সম্প্রসারণ ও উন্নয়ন উইং মো. আতিকুল ইসলাম (মেয়র, ঢাকা সিটি করপোরেশন-উত্তর) দুইজন ঐক্য স্টোরের প্রথম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বনামখ্যাত এসএমই উদ্যোক্তারা, বিভিন্ন ক্লাস্টারে বিভিন্ন পণ্য তৈরি করছেন এমন অনেক তরুণ এসএমই উদ্যোক্তাবৃন্দ।

এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে ঐক্য, ‘উন্নয়নের জন্য এসএমই’ এই স্লোগান নিয়ে।  উদ্বোধকবৃন্দ বলেন, ‘এসএমই উদ্যোক্তাদের পণ্যের সর্বাধুনিক আউটলেট,  বিশ্বমানের পণ্য দিয়ে আজ ক্রেতাদের জন্য উন্মুক্ত।  ক্রেতাদের জন্য তো এ এক নতুন অভিজ্ঞতা বটেই, তাঁরা পাচ্ছেন খাঁটি সব পণ্য, মানসম্মত সব পণ্য যা ভেজালহীন এবং যা কি না গর্বিত বোধ করবেন ক্রেতারা। এসএমই উদ্যোক্তাদের এক পদচিহ্ন অঙ্কতি হলো— যা তাদের অগ্রযাত্রার কথা বলছে । ঐক্য স্টোরের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মূল থিম ছিল মেইড-ইন এসএমই বাংলাদেশ।  অতি শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার হাভেরি কমপ্লেক্সে ঐক্য স্টোরের দ্বিতীয় শাখা। ঐক্যের দ্বিতীয় সেলস এবং ডিজিটাল এক্সপেরিয়েন্স আউটলেট- ঐক্য স্টোর।