ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আলহাজ্ব ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইন, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মোট ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ৭৬০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। এদেশের শিক্ষাব্যবস্থার প্রতিটি শাখায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখতে সচেষ্ট ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, যোগ্য, আর্দশ ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের প্রশংসনীয় কার্যক্রম গ্রহণ করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা পেশার জগতে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে স্থান করে নিয়েছে। আর এক্ষেত্রে ব্যবসা অনুষদ থেকে পাস করা শিক্ষার্থীদের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা বিসিএস প্রশাসনসহ দেশের ভেতরে ও বাইরে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, পুঁজিবাজার, রিয়েল এস্টেট ও মাল্টিন্যাশনাল কোম্পানিসহ ব্যবসা-বাণিজ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। তাই বলা যায়, ব্যবসায় অনুষদ থেকে পাসকৃত শিক্ষার্থীদের এই কৃতিত্বের পেছনে রয়েছে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিশেষ ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খ্যাতনামা অধ্যাপক মো. সেলিম ভূইয়ার সুনেতৃত্ব ও দিক-নির্দেশনায় ব্যবসায় প্রশাসন বিভাগ আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবচেয়ে বড় ও আর্দশ বিভাগ হিসেবে পরিচিত। এ বিভাগে রয়েছে অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী ৩০ জন পূর্ণকালীন শিক্ষক ও কিছু সংখ্যক খণ্ডকালীন শিক্ষক; যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ব্যবসায় প্রশাসন শিক্ষার সাফল্যের অন্যান্য কারণ হলো—ইংরেজি মাধ্যমে পাঠদান, পর্যাপ্ত কেসস্টাডির ব্যবস্থা, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, ক্লাস পার্টিসিপেশনের ব্যবস্থা, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থা, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের উপর জোর প্রদান, কোর্স শিক্ষকদের ক্লোজ মনিটরিং, ট্রাইমেস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম, লাইব্রেরি ব্যবহারে উদ্বুদ্ধ করা, ওয়ার্কশপ-সেমিনার-সিম্পুজিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা, স্টাডি ট্যুর ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা, ইন্টার্নশিপের ব্যবস্থা, মৌখিক পরীক্ষায় উপযোগী করে তোলা, ডিবেট, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে উদ্ধুদ্ধ করা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যাধুনিক ও যুগোপযোগী বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের সিলেবাস তৈরি করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড, ঢাকা। ফোন :৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৪-৮। এ পর্যন্ত ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন প্রোগ্রামের ৪০টি ব্যাচ, সান্ধ্যকালীন প্রোগ্রামের ২৩টি ব্যাচ, ১ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ২৭টি ব্যাচ এবং ২ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ৩৪টি ব্যাচের শিক্ষার্থীরা পাস করে বেরিয়ে গেছে। বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রায় ২৫০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। এমবিএ পাসকৃত শিক্ষার্থীদের সমন্বয়ে এমবিএ অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে এবং প্রতিবছর এ এসোসিয়েশন বিভিন্ন ধরনের শিক্ষণীয় ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
