গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
গেম কর্নার
মেট্রো লাস্ট লাইট
মেট্রো লাস্ট লাইট শুরু হয় মেট্রো ২০৩৩-এর যেখানে শেষ হয়েছিল তার কিছু পরে থেকে। মেট্রো ২০৩৩-এর শেষে আর্টিওম সব ‘দ্য ডার্ক ওয়ান’-কে মেরে ফেলেছিল নিউক্লিয়ার বোমা মেরে। সেখান থেকে মেট্রোতে ফিরে সে বিশ্রাম নেয়। মেট্রো লাস্ট লাইট সেই বিশ্রাম থেকে জাগার পরে থেকেই শুরু হয়। এখানে আর্টিওমকে রেঞ্জারে পদোন্নতি দেওয়া হয়। মেট্রো লাস্ট লাইটে দেখা যায় যে, বোমা মারার পরও একটি শিশু ‘ডার্ক ওয়ান’ বেঁচে যায় কোনোভাবে। আর্টিওমকে বলা হয় যেন সার্ফেসে গিয়ে তাকে মারে। কিন্তু আর্টিওম সে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়। উল্টো সে শত্রুদের হাতে ধরা পড়ে। এরপর নানা ঘটনা ঘটতে থাকে। আর বিভিন্ন রহস্য উন্মোচিত হতে থাকে। এসব নিয়েই এগিয়ে চলে গেমটি। আর এটা খেলতে গিয়ে গেমারকে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://enterthemetro.com/ সাইটটি।
০০০
জানার দুনিয়া
হোয়াটসঅ্যাপ
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন থেকে এসএমএস বার্তা পাঠানোর জন্য বিকল্প অ্যাপ্লিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয়। জানা গেছে, প্রতিদিন তাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ১ হাজার কোটি বার্তা পাঠানো হচ্ছে বিশ্বব্যাপী। সাম্প্রতিক সময়ে গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশন ১০০ মিলিয়ন ডাউনলোডের মাত্রা অতিক্রম করেছে ও অ্যাপলের অ্যাপ স্টোরে প্রতিনিয়তই সেরা অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে। হোয়াটসঅ্যাপ এমন এক মেসেজিং অ্যাপ্লিকেশন যা প্রায় সকল মোবাইল প্ল্যাটফর্ম যেমন আইফোন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি এমনকি সিম্বিয়ানেও ব্যবহার করা যায়। এর ভয়েস চ্যাটিং ঠিক সাধারণ ভয়েস কলের মতো না। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার কথা রেকর্ড করে তা আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা বন্ধুদের পাঠিয়ে দিতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করতে :http://www.whatsapp.com/
000
পড়াশোনা
ই-বুক রিডার
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের বেশিরভাগই ই-বুক পড়ার জন্য বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেটের চেয়ে কম্পিউটারই বেশি পছন্দ করেন। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে। তিন হাজার আমেরিকানের উপর পরিচালিত জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনে একজনই গত বছর ই-বুক পড়েছেন। তাদের মধ্যে ৪২ শতাংশই ই-বুক পড়ার জন্য কম্পিউটার ব্যবহার করেছেন। ই-বুক রিডার, স্মার্টফোন অথবা ট্যাবলেট ডিভাইসে ই-বুক পড়া তুলনামূলকভাবে আরামদায়ক ও সহজ হলেও মানুষ কম্পিউটারেই এখনও বেশি ই-বুক পড়েন, এ বিষয়টি চমকপ্রদ বলে মন্তব্য করেছে পিউ রিসার্চ। ই-বুক সম্পর্কে আরও জানতে :http://ebook-reader-review.toptenreviews.com/
0000
রেড কার্পেট
টেইলর সুইফট
গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী, গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী। ২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ’ প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম টেইলর সুইফট যা রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা কর্তৃক প্লাটিনাম প্রত্যয়ন পান। ২০০৮-এর নভেম্বরে টেইলর সুইফট তার দ্বিতীয় অ্যালবাম ‘ফিয়ারলেস’ প্রকাশ করেন। ২০০৮-এর শেষে ফিয়ারলেস ও টেইলর সুইফটের বিক্রয়র পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ২.১ এবং ১.৫ মিলিয়ন। ফিয়ারলেস অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে ১১ সপ্তাহ ধরে (ধারাবাহিকভাবে নয়) শীর্ষস্থান দখল করেছিল, যা কোনো অ্যালবাম ২০০০ সালের পর পারেনি। আমেরিকার ফোর্বস ম্যাগাজিনের র্যাঙ্কিংয়ে সুইফটের অবস্থান ছিল ৬৯তম শক্তিমান তারকা, যার আয়ের পরিমাণ ১৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৯ সালে বিলবোর্ড সুইফটকে বর্ষসেরা শিল্পীর খেতাব প্রদান করে। ‘ফিয়ারলেস’ ২০১০ সালের বর্ষসেরা অ্যালবাম হিসেবে গ্র্যামি পুরস্কার অর্জন করে। তার কথা জানতে ভিজিট করুন :http://taylorswift.com/ সাইটটি।
