অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে সম্ভাবনা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:২৪
স্বপ্ন একটা সময় ছিল যখন মেধাবী শিক্ষার্থীসহ সবাই উচ্চশিক্ষার জন্য সাধারণ বিষয় নিয়ে লেখাপড়া করত। সে সময় সাধারণত কর্মক্ষেত্রেরও তেমন বৈচিত্র্য ছিল না। কিন্তু সময়ের সাথে পেশাগত বৈচিত্র্য এবং কর্মক্ষেত্রে দায়িত্বের পরিধি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে বদলে গেছে শিক্ষা ও ক্যারিয়ারের প্রেক্ষাপট। আর এই ধারায় পুরো দুনিয়াজুড়ে চাকরির বাজারে যে কয়টি পেশার চমত্কার চাহিদা রয়েছে তার মধ্যে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষার্থী যেকোনো বিভাগ হতে পাস করে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করতে পারে এবং বিশ্বের যেকোনো দেশে ক্রেডিট ট্রান্সফারসহ চাকরি করার সুযোগ পায়। এই কোর্সের অন্যতম হচ্ছে বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। এ দেশে ক্যাটেক কোর্সটি চালু করেছে। এটি সম্পন্ন করে বাংলাদেশসহ বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কলেজটির ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত। ক্যাম্পাসের ফোন :০১৯৩৭১৮২৪৭০। এই খাতে চাকরির শুরুতেই ৭০-৮০ হাজার টাকা বেতন পাওয়া যায় যা কয়েক বছরে বেড়ে কয়েক লাখ টাকা হয়ে যায়। এসএসসি-এইচএসসি বা ‘এ’-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারে। শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে কোর্সটি চার বছরে সম্পন্ন করা যায়। এক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। এর পর শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি হয়। অবশ্য এখন লেভেল-৬ ক্যাটেক থেকে সম্পন্ন করা যায়। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ডসহ বিশ্বের যেকোন দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এক্ষেত্রে পুরোপুরি সহায়ক একটি কোর্স। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ও এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট যেখানে হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, মিটিং কাস্টমার নিডস ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ার ট্রাভেল, এয়ারক্রাফট অপারেশনস, মার্কেটিং দ্য অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, ই-বিজনেস ফর এয়ারলাইন্স, এয়ারক্রাফট অ্যান্ড এয়ারফিল্ড পারফর্মেন্স, প্রিপারেশন ফর ওয়ারকিং ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, হিউম্যান রিসোর্স ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ারপোর্ট এমার্জেন্সি অপারেশন, এয়ারপোর্ট র্যাম্প হ্যান্ডলিং প্রভৃতি।