ব্রিটিশ সিএ পড়তে চাইলে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:২৫
পড়াশোনা সাধারণত তরুণদের ক্যারিয়ার ভাবনা শুরু হয় এসএসসি-এইচএসসি পাসের পর থেকেই। এ সময় ক্যারিয়ার গড়া নিয়ে থাকে নানা দুশ্চিন্তা। কোন বিষয়ে পড়ব, কোথায় পড়ব, পাস করে পেশা গড়তে পারব কি না অথবা সার্টিফিকেটের মান কেমন হবে—এমন হাজারো প্রশ্ন লেগেই থাকে মনের ভেতর। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত চাকরি পাওয়া যায় এমন সময়োপযোগী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রিকে প্রাধান্য দিয়ে থাকেন। এ দিক দিয়ে চাহিদার শীর্ষে রয়েছে প্রফেশনাল অ্যাকাউন্টিং বিষয়টি। বিশ্বজুড়ে চাহিদা এবং কর্মক্ষেত্র থাকায় ব্যাপক হারে এই প্রজন্মের তরুণ শিক্ষার্থীরা এই খাতে ক্যারিয়ার গড়তে উচ্চডিগ্রি অর্জনে পড়াশোনা করছে। প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের মধ্যে রয়েছে এসিসিএ, সিএটি, এফডি। এ কোর্সগুলো স্বল্প সময়ে সম্পন্ন করে বিশ্বের যেকোনো দেশে চাকরি করা যায়। যেমন এসিসিএ বছরে ৩টি করে বিষয় পাস করলে প্রায় সাড়ে ৪ বছর আর ৪টি করে বিষয় পাস করলে সময় লাগে সাড়ে ৩ বছর। এসিসিএ অনার্স ইন অ্যাপ্ল¬াইড অ্যাকাউন্টিং ৯টি পেপার ৯০০ নম্বর। এটি প্রতি বছর ৩টি পেপারে পাস করে সর্বোচ্চ ৩ বছর এবং ৪টি করে আড়াই বছরে পাস করা যায়। এসএসসি পাস শিক্ষার্থীদের এফডি করতে সম্পন্ন করতে হয় ৮টি বিষয়। এফডি শেষে সিএটি করতে আরও দুটি সাবজেক্ট সম্পন্ন করতে হয়। এরপর এসিসিএ করতে আরও তেরটি বিষয় সম্পন্ন করতে হয়। আর সরাসরি এসিসিএ কোর্সে রয়েছে ১৪টি বিষয়। অন্যদিকে এফডি করে সিএটিসহ এটি করলে মোট বিষয় হয় ২০টি। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্ব জুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। যেকোনো শিক্ষার্থী মাত্র সাড়ে তিন থেকে চার বছরে আন্তর্জাতিক মানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, অর্জন করতে পারে অ্যাকাউন্টিংসে অনার্স ডিগ্রি। এসিসিএ-তে ১০০ নম্বরে শিক্ষার্থী ৫০ পেলেই পাস করে। এর পরীক্ষা পদ্ধতি যথেষ্ট সহজ। কোনো এক বিষয় ফেল করলে শুধু ওই বিষয়ে পরীক্ষা দিতে হয়। যেকোনো বিভাগ থেকে পাস করে এটি সম্পন্ন করা যায়। আর এই কোর্সটি সম্পন্ন করে বিশ্বের যেকোনো দেশে চাকরি করা যায়। বাংলাদেশে এই কোর্সে সর্বাধিক সাফল্য রয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের। এদের একাধিক ক্যাম্পাস ছাড়াও রয়েছে নিজস্ব ক্যাম্পাসে কম্পিউটার বেজড পরীক্ষার দেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ :বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন :০১৭২০৫৫৩২৭৮। সম্পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে এই কোর্সটি পরিচালনার জন্য তাদের রয়েছে চমত্কার সেটআপ ও গ্রহণযোগ্যতা। এখানে কেবল সেই শিক্ষকরা ক্লাস নেন যারা সিএটি-এসিসিএ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার প্র্যাকটিস করানো হয়।