মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভবিষ্যত্

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:২৬
লক্ষ্য একটা সময় ছিল শুধুমাত্র একাডেমিক পড়াশোনা শেষ করে চাকরির অনেক সুযোগ ছিল, এখন আর সেই সুযোগ নেই। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনায়ও এসেছে পরিবর্তন। তাই সন্তানদের ক্যারিয়ার নিয়ে ভাবেন না এমন অভিভাবকের সংখ্যা নেই বললেই চলে। আর বর্তমানে উন্নত ক্যারিয়ার গড়ার প্রথম শর্ত হলো চাকরির বাজারে চাহিদা আছে এমন বিষয় নিয়ে পড়াশোনা করা। এ সময় যত পড়াশোনার বিষয় রয়েছে তার মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিং নিঃসন্দেহে এমন একটি বিষয় যা উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি করে। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ৯০ শতাংশ পণ্য পরিবাহিত হয় জাহাজ দিয়ে। আর প্রায় ২০০ বিলিয়ন ইউএস ডলার আসে জাহাজ শিল্প থেকে। ওয়ার্ল্ড ক্লিক নিবন্ধিত প্রায় ১৩ লাখ সি ফেরিয়ার্স সারাবিশ্বে শিপিংয়ে কর্মরত। এই বিশাল কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেরিন ইঞ্জিনিয়াররা। আর এমন একটি চাকরি পেতে হলে প্রয়োজন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা। এই প্রেক্ষাপটের গুরুত্ব অনুভব করে মেরিন ইঞ্জিনিয়ার শাহ মমিনুল ইসলাম চৌধুরী প্রতিষ্ঠা করেছেন শাহ মেরিন বিজনেস ইনস্টিটিউট। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট ২ বছর মেয়াদি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন :শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট, আদর্শ ছায়া নীড় হাউজিং সোসাইটি, বাড়ি-১, রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন :০১৯২৬৬৯৮৫৬০, ০২৮১৫১০২৭। এই ২ বছর মেয়াদি কোর্সের প্রথম এক বছর এ দেশে এবং দ্বিতীয় বছর সাউথ টাইনসাইড কলেজ ইংল্যান্ডে সম্পন্ন করতে হয়। পড়াশোনা শেষে সার্টিফিকেট প্রদান করে ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ। যা একজন মার্চেন্ড মেরিনারের আন্তর্জাতিক জাহাজে চাকরির সুযোগ করে দেয়। বর্তমান প্রেক্ষাপটে সেখানে সাধারণ পড়াশুনা শেষে চাকরির নিশ্চয়তা নেই, সেখানে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় রয়েছে চাকরির নিশ্চয়তা। যা একজন মেরিনারকে গড়ে দিবে আগামী সুন্দর স্বপ্নীল ভবিষ্যত্।