তরুণকণ্ঠ নিয়ে মতামত
প্রকাশে সাহায্য নিতে
পারেন জনপ্রিয়
ওয়েবসাইট
ফেসবুকের।
তরুণকণ্ঠের বন্ধু হতে
লগ ইন করুন www . facebook . com/torun.kontho
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
দে খা র ছ বি
দ্য সিক্রেট ইন দেয়ার আইজ
ছবির কথা :বেঞ্জামিন একজন অবসরপ্রাপ্ত ফেডারেল জাস্টিস এজেন্ট। অবসর জীবন কাটাতে তিনি একটি উপন্যাস লিখতে শুরু করেন। উপন্যাসের বিষয়বস্তু হিসেবে বেছে নেন ২৫ বছর আগের তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ২৫ বছর আগে কমবয়সী এক গৃহিণী ধর্ষিত ও খুন হওয়ার একটি তদন্তে তিনি, তার মদ্যপ বন্ধু পাবলো আর একজন অ্যাডভোকেট আইরিন জড়িয়ে পড়েছিলেন। সে সঙ্গে চলে বেঞ্জামিনের উপন্যাস লেখার কাজ।
কেন দেখবেন :মোরেল শেষ পর্যন্ত তার ভালোবাসার এক দুর্দান্ত দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছিল আর বেঞ্জামিন নিজের ভুল বুঝতে পেরে জানতে পেরেছিল ভালোবাসার আসল মাহাত্ম্য কী।
০০০
পড়ার বই
নিষিদ্ধ নজরুল
লেখক :শিশির কর
প্রকাশক :আনন্দ পাবলিশার্স
‘বিদ্রোহী’ কি কবিতা, না আগুনের গোলা? ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে এমন প্রশ্ন তোলা যেতেই পারে। সে যাই হোক অসামান্য এই কবিতার রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। তিনি একদিকে যেমন দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রেরণা জুগিয়েছেন, সাহিত্যের ক্ষেত্রেও এনেছিলেন নতুনের জোয়ার। লেখার মধ্য দিয়েই নয়, জাতীয় আন্দোলনের সঙ্গেও কবির প্রত্যক্ষ যোগ ছিল, যা ব্রিটিশ শাসকের চোখে ‘দোষ’ হয়ে দেখা দেয়। কবির কণ্ঠরোধের জন্য শাসককুল বারবার তত্পর হয়েছে। এরই এক প্রামাণ্য দলিল নিষিদ্ধ নজরুল।
কেন পড়বেন :জাতীয় কবি সম্পর্কে অনেক অজানা কথা পাবেন বইটিতে। অনেকগুলো নিষিদ্ধ বইয়ের তথ্যও আপনাকে উত্সাহিত করবে।
০০০০
স ফ ল জ ন
মাইকেল ফারাডে
প্রায় দুইশতক আগে তার আবিষ্কার আমাদের প্রতিদিনের জীবনে এক বড় পরিবর্তন এনেছে। যেমন তার আবিষ্কৃত ব্যবহারিক ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োগ। তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী, মাইকেল ফ্যারাডে। বিজ্ঞানের বিশেষ শাখার উপর তার অদম্য জ্ঞান-পিপাসা ও স্পৃহা থেকে ঘটে বিশাল প্রাপ্তি। তার গবেষণার মূল বিষয় ছিল রসায়ন বিজ্ঞান এবং তড়িত্ রসায়ন বিজ্ঞান। তিনি একদিন কয়েক মুহূর্তের জন্য কাচা লোহা তারের সাহায্যে চুম্বক শক্তিতে বিদ্যুত্ প্রবাহের সৃষ্টি করলেন। তার কিছুদিন পরে প্রস্তুত করলেন প্রথম ডায়নামো যার নাম দিলেন ‘ম্যাসানো ইলেকট্রিক মেশিন’। ১৮৪১ সালে তিনি তার যুগান্তকারী তত্ত্ব আলোকের উপর চৌম্বকত্বের প্রভাব আবিষ্কার করলেন। এর ফলে মানুষ লাভ করল কোনো তারের সংযোগ ছাড়াই বেতার টেলিগ্রাফ যোগাযোগ।
০০০০
কে না কা টা
বেল্ট
বেল্ট একসময় ব্যবহূত হতো শুধু প্রয়োজনের খাতিরে। ছেলেদের জন্য এখনও অনেকটা তা-ই। তবে চিত্রটি বদলে গেছে মেয়েদের ক্ষেত্রে। বেল্ট এখন পুরোদমে জায়গা করে নিয়েছে ফ্যাশনের একটি অনুষঙ্গ হিসেবে। জিনস, টপস, শার্ট এমনকি কামিজের সঙ্গেও এটি পরা হচ্ছে। বেল্ট যদি পরা হয় মানানসইভাবে, তবে তা সাধারণ একটি পোশাকের চেহারাই বদলে দিতে পারে। আধুনিক তরুণরা বেল্ট বা কোমরবন্ধনী ব্যবহারে বেশ সতর্ক। এক্ষেত্রে বেল্ট চামড়া বা কাপড়ের যাই হোক না কেন তা অবশ্যই টেকসই হতে হবে। ফরমাল ও ক্যাজুয়াল যেকোনো পোশাকের সঙ্গেই মানানসই বিভিন্ন ব্র্যান্ডের বেল্টের দাম ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা। বিভিন্ন দোকান থেকে দরদাম করেও বেল্ট কিনতে পারেন ২৫০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। মোটা বা চিকন বেল্ট দুটোই এখন ফ্যাশনেবল। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে সঠিক আকারের বেল্ট।
