বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ নেয়ায় প্রমাণিত হয়েছে বিএনপি শুধু যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকই নয়, যুদ্ধাপরাধীদের দলও। এ কারণে আগামী নির্বাচনে জনগণ এই দলটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি এতদিন যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করেছে। গোপনে জামায়াতের সঙ্গে আঁতাত করেছে আর যুদ্ধাপরাধীদের রায় নিয়ে লুকোচুরি খেলেছে।
কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
