জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের অনার্স পরীক্ষা ৯ অক্টোবর

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০১১ সালের ৪র্থবর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৯ অক্টোবর বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। -তথ্য বিবরণী