৪ পদে দায়িত্ব পালন করছেন পাটগ্রামের ইউএনও

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবু হায়াত মোঃ রহমতুল্ল্যাহ একই পদে থেকে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) পদসহ চারটি পদে দায়িত্ব পালন করছেন। এতে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম ব্যাহত হচ্ছে। তিনি পাটগ্রামের ইউএনও, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও হাতিবান্ধা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও)সহ সহকারি কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করছেন। পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় দীর্ঘদিন থেকে ইউএনও. সহকারি কমিশনার (ভূমি) ও পাটগ্রাম সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা না থাকায় অফিসের জমিজমা নামজারি ও খারিজ করতে আসা লোকজন হয়রানির শিকার হচ্ছে। এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবু হায়াত মোঃ রহমতুল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।