জামালপুরসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৮
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। জামালপুর জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর আগ মুহূর্তে তড়িঘড়ি করে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরণে সাদা শার্ট ও লুঙ্গী ছিল। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উল্লাপাড়া উপজেলার টিয়রহাটী গ্রামে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মো. ফকরুল ইসলাম (২৫) নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন। উপজেলার বাঙ্গালা ইউনিয়ন বিএনপি’র জনসভায় মোটরসাইকেল বহরে নেতা-কর্মীদের সাথে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে দ্রুতগ্রামী ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে নিহত হন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গফরগাঁও (ময়মনসিংহ) ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁও রেলস্টেশন এলাকায় গত বৃহস্পতিবার রেলে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরণে ছিল চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবী। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চলন্ত বলাকা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেয়। জিআরপি পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। কালিয়াকৈর (গাজীপুর) গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার সকালে পোশাক শ্রমিকবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, রবীন্দ্র চন্দ্র সরকার (৩২), মোর্শেদা বেগম (৩০), ইসমাইল হোসেন (৫০), পারভীন আক্তার (২৫), কাজীম উদ্দিন (৩৫), আনোয়ার হোসেন (২৫), শিল্পী আক্তার (২০), জরিনা বেগম (৪০), আব্দুল আলীম (৩০) ও মোঃ জুয়েল হোসেন (২২)। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।