ব্যবস্থাপনার ক্লাস নিবেন লালু!

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৭
ভারতের রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনার ক্লাস নিবেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদব। গত সোমবার থেকে লালু ওই কারাগার আছেন। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় তার পাঁচ বছর কারাদণ্ড হয়েছে। কারাগারের তত্ত্বাবধায়ক বীরেন্দ্র কুমার সিং বলেন, লালু প্রসাদের বয়স, স্বাস্থ্য এবং পদমর্যাদার দিক দিয়ে কঠোর পরিশ্রমের কোনো কাজ দেওয়া ঠিক হবে না। তাই তাকে কয়েদিদের রাষ্ট্রবিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে পড়ানোর অনুরোধ করেছি। লালু প্রসাদ যাদব পাটনার বিএন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস করেছেন। রেলওয়ে মন্ত্রী থাকাকালে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে এবং আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিউিট অব ম্যানেজমেন্টে ব্যবস্থাপনা বিষয়ে ক্লাস নিয়েছেন। ওই কারাগারে ২শ’ কয়েদি এইচএসসি, ১শ’ জন অনার্স এবং ৫০ জন মাস্টার্স পরীক্ষা দেবে। -টাইমস অব ইন্ডিয়া