বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামাতপুর বর্তমান রউফ নগর প্রতিষ্ঠিত মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরসহ এলাকার প্রায় ৩০টি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি গড়াই মধুমতি নদীতে বিলীন হবার পথে। সম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মধুখালী উপজেলা পরিষদ এর উদ্যোগে রাস্তাটি রক্ষার জন্য এলাকাবাসীর সহযোগিতায় প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে বাঁধ দিলে গত দুই দিনে রাস্তাটি নদীতে বিলীন হয়ে যায়।
