ত্রিশালের উজান পাড়া ও দরিরামপুরের সুতিয়া নদীর পুরাতন সাঁকো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হয়েছে।
সাঁকোটি মেরামতে সরকারী উদ্যোগ না থাকায় গতকাল শনিবার ত্রিশালের ইসলামী একাডেমী’র শিক্ষার্থীদের উদ্যোগে পুরাতন সাকো মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। এসময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক নূর হোসেন, সহকারী শরীর চর্চা শিক্ষক আব্দুল মতিন শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছেন।
একাডেমীর প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান-সাঁকোটি ব্যবহার উপযোগী না থাকায় দরিরামপুর উজানপাড়া এলাকাবাসীকে প্রায় দুই কিলোমিটার ঘুরে আসতে হতো। সাঁকোটি মেরামতের ফলে আশপাশের কয়েকটি স্কুল কলেজ ও মাদ্রাসাসহ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা হয়েছে।
