স্যানিটেশন ব্যবস্থায় তৃণমূলের মানুষের অংশগ্রহণ জরুরি

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২২:২৮
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্যানিটেশন ব্যবস্থায় দেশের সুবিধাবঞ্চিত তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে তাদের স্বাস্থ্যসম্মত সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন। শনিবার ইউনিসেফ, প্লান, ওয়াটার এইড ও ওয়াশ এলায়েন্স আয়োজিত জাতিসংঘের স্যানিটেশন এমডিজি-৭ ও বাংলাদেশ সরকারের ‘সবার জন্য স্যানিটেশন’ লক্ষ্যমাত্রা অর্জনে আয়োজিত সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ইউনিসেফের চার্লি হ্যারাচিয়া সারকিসিয়ান ও ওয়াটার এইডের ডা. খায়রুল ইসলাম বক্তৃতা করেন।