প্র জ ন্মে র ফে স বু ক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:১৪
শ্যাডো স্টাইল অ্যান্ড আউটফিটজ আসছে ঈদ। ঈদের আনন্দকে আরও রঙিন করে দেয় নতুন পোশাকসহ ঈদের নতুন উপকরণগুলো। ঈদের এই সময় পোশাকসহ নানা জিনিস কেনার জন্য ঝক্কি-ঝামেলার কিন্তু শেষ নেই। নানা বাজার খুঁজে নিজের পছন্দের পোশাকটি পছন্দ করার সময় যানজটসহ বিভিন্নমুখী সমস্যা আপনার নিত্যসঙ্গী। অনলাইনে ঈদের কেনাকাটা করে ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে ফেলতে পারেন। বর্তমানে বাংলাদেশেও চালু হয়েছে অনলাইন দোকান বা কেনাকাটার ওয়েবসাইট। হরেক রকমের পণ্যে সাজানো এই সাইটগুলোতে এখন ঈদের হাওয়া লাগায় অনলাইনেই পাবেন প্রয়োজনীয় সবকিছু। ফ্যাশন এবং ট্রেন্ডসের বাহারি সম্মিলন করেছেন এমনই একটি ফেসবুক ফ্যাশন শপের নাম ‘স্যাডো স্টাইল অ্যান্ড আউটফিটজ’। অ্যাকাউন্টটি পরিচালনা করছেন আহমেদ খেয়া। সিনিয়র আপুদের নিয়ে একটি গ্রুপ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে শুরু করেন। তারপর আস্তে আস্তে সবার কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ২০১২ সালে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার এই কার্যক্রম শুরু করেন। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেক্টে পড়াশোনা করা খেয়ার ফ্যাশন নিয়ে ভাবনার শুরু অনেক আগে থেকেই। তার চিন্তার মাঝে বরাবরই খেলা করে পোশাকের বর্ণিল ডিজাইন। সেই ভাবনা থেকে শুরু হয় ফেসবুক পেইজ ‘শ্যাডো স্টাইল অ্যান্ড আউটফিটজ’। তিনি এই বাহারি ডিজাইনের পোশাকগুলো সংগ্রহ করেন দেশ এবং দেশের বাইরের ডিলারদের কাছ থেকে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য পাকিস্তান এবং ভারতের মুম্বাই। ‘শ্যাডো স্টাইল অ্যান্ড আউটফিটজ’-এ দেওয়া পোশাকের নানা ডিজাইনের ছবি দেখে পছন্দ করে ক্রেতারা অর্ডার করলে খেয়া ক্রেতার চাহিদা অনুযায়ী দেশ এবং দেশের বাহির থেকে পোশাকটি ক্রেতার হাতে পৌঁছে দেন। ফেসবুকে উল্লিখিত পোশাকের ছবিগুলোর নিচে পোশাকের নির্ধারিত দাম দেওয়া আছে। সেই অনুযায়ীই যোগাযোগ করতে পারেন ফেসবুক বার্তার মাধ্যমে।