শেহজাদ মুনিম বিএটি বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ১ অক্টোবর ২০১৩ হতে যোগদান করেছেন। বাংলাদেশে বিএটির শত বছরের বেশি ব্যবসায়ীক যাত্রায় তিনিই হলেন সর্বপ্রথম বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর। এই নতুন দায়িত্ব প্রাপ্তির পূর্বে তিনি বিএটি সাউথ এশিয়া এরিয়ার মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
