বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চায়। আর শেখ হাসিনা চান তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। তার মন্ত্রী পরিষদের অধীনেই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। রবিবার বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিকল্পধারা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বলেন, বাংলাদেশে একটা ছাগলের অধীনে নির্বাচন হতে পারে কিন্তু শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি সিটের বেশি পাবে না।
বিকল্প ধারার বাগেরহাট জেলা কমিটির সভাপতি বেগ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বিকল্প ধারার সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, এঞ্জেলা মৃধা প্রমুখ।
