চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫০
চট্টগ্রামে গত শনিবার ছুরিকাঘাতে ওহিদুন নবী শাহীন (২৯) নামে এক ব্যবসায়ী খুন হয়েছে। তিনি আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের কম্পিউটার ইয়াং নামে একটি দোকানের স্বত্বাধিকারী। নিহতের ছোট ভাই শামীমের বরাত দিয়ে পুলিশ জানায়, চাচাতো বোনের স্বামী দোকানের কাছাকাছি স্থানে শাহীনকে আকস্মিকভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন আশংকাজনক অবস্থায় শাহীনকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহীন সন্দ্বীপ উপজেলার কাচিয়া পাড়ার মুজতবা আলী সেরাং বাড়ির মো. ইব্রাহিমের পুত্র।