তানভীর আহমেদের জামিন না-মঞ্জুর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫৫
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় রুনির কথিত বন্ধু তানভীর আহমেদের জামিন আবেদন না-মঞ্জুর করেছে আদালত। তানভীর ঢাকার স্কলাসটিকা স্কুলের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। ফেসবুকে রুনির সঙ্গে তার পরিচয় হয়েছিল। গতকাল রবিবার শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। এর আগেও একাধিকবার এ আসামির জন্য ফৌজদারি বিবিধ মামলা মূলে জামিনের আবেদন নাকচ করে একই আদালত। গত বছরের ১৭ অক্টোবর আট দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালত তাকে কারাগারে পাঠান। এ মামলায় তানভীর রহমানসহ মোট আট জন আসামি বর্তমানে কারাগারে আছেন।