গতকাল রবিবার এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে এ ফল প্রকাশ করা হয়। গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা একই সময় একই প্রশ্নপত্রে ১০৩টি সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ৬৮১৭২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘন্টা পর এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা স্ব স্ব মোবাইল নম্বরে বিকাল ৫টার পর থেকে ফলাফল জানতে পেরেছেন। (পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত ৬-এর পাতায়)।
