গলাচিপায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১১

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো শাওন (৭) ও সিফাত (৬)। শাওন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আবু প্যাদার ছেলে ও সিফাত একই এলাকার শাহিন মেলকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন তারা উপজেলার বড় গাবুয়া মেলকার বাড়ির সামনে খেলা করছিল। এক ফাঁকে বড় গাবুয়া মসজিদের সামনের বদ্ধ খালে পড়ে যায়। বাড়ির লোকজন তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজির পর তাদেরকে খালের পানিতে ভাসতে দেখেন। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।