মসলার খোঁজখবর

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ১৮:৩২
মাংসের তো আর কমতি নেই কোরবানির ঈদে, তাই গৃহিণীদেরও যেন রেসিপির অভাব নেই। চলে মাংসের নানারকম রান্নার আয়োজন। আর সেই স্বাদে পূর্ণতা আনতে দরকার হরেক রকম মসলাপাতির। চলুন জেনে নিই মসলার খোঁজখবর। ঢাকার কাওরান বাজার ঘুরে দেখা গেল ঈদ উপলক্ষ্যে দাম কিছুটা বাড়তি। বড় পেঁয়াজ কেজি প্রতি ৩০-৩৫ টাকা। ছোট পেঁয়াজ কেজি প্রতি ৩৫-৪০ টাকা। রসুন কেজি প্রতি মানভেদে ১২০-১৫০ টাকা। জিরাও কয়েক প্রকার পাওয়া যাচ্ছে, দাম আধা কেজি ৩০০-৩৫০ টাকা। এলাচ ৫০ গ্রাম ১৩০-১৫০ এর মধ্যে। দারচিনি ১০০ গ্রাম ২৫-৩০ টাকায় পাওয়া যাবে। জায়ফল কিনতে পারবেন পিস অথবা কেজি হিসেবে, অল্প কিনলে পিস হিসেবে ৫ টাকা আর বেশি নিলে প্রতি ১০০ গ্রাম ১০০-১২০ টাকায় কিনতে পারবেন। লবঙ্গ বিক্রি হচ্ছে ১০০ গ্রাম ৮০-১০০ টাকায়। আদার দাম পড়বে প্রতি কেজি ১২০-১৫০ টাকার মধ্যে। হলুদ, ধনে, মরিচের গুঁড়া বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে পাবেন ৫০ গ্রাম থেকে ১ কেজির প্যাকেটে। দাম পড়বে পরিমাণ অনুযায়ী ১৫-৪০০ টাকার ভেতর। তবে এই পণ্যগুলো ভালো মানের কেনা দরকার। নিম্নমানের হলে পেটের অসুখে পড়তে হতে পারে। তাই দেরি না করে তৈরি করে ফেলুন মসলার ফর্দ। খুব বেশি দিন যে হাতে নেই।