ভারতীয় কোন নাগরিক নয়। মাত্র এক জোড়া গরু পতাকা বৈঠক করে ফেরত নিয়ে গেছে বিএসএফ। সূত্রে জানা গেছে, বিএসএফ জানতে পারে ভারত থেকে খোয়া যাওয়া এক জোড়া গরু দর্শনা সীমান্তের একটি গ্রামে আছে। সেই গরু উদ্ধার করতে তাঁরা বিজিবিকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানায়। রোববার দুপুর আড়াইটায় দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক হয়। আধা ঘন্টার বৈঠকের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আউয়াল হোসেন খান এবং বিএসএফ’র নেতৃত্ব দেন নদীয়া-১৭৩ ব্যাটালিয়নের গেঁদে কোম্পানী কমান্ডার রমেশ চাঁদ। এ ছাড়াও এ বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র শরীফ উদ্দিন, বিজিবির দর্শনা ক্যাম্পের হাবিলদার শওকত আলী, ভারতের মেটেরি-বানপুর গ্রাম পঞ্চায়েত বিকাশ বিশ্বাস ও হালদার পাড়া বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবু ভাই। বৈঠকে প্রকৃত মালিকের কাছে গরু দু’টি হস্তান্তর করা হয়।
