সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির (সিপবিস) এলাকা-৫ এর একটি ভোটকেন্দ্র্র পূর্বের স্থানে স্থানান্তরের দাবি বাস্তবায়ন না হওয়ায় ভোটারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে গণস্বাক্ষরিত একটি আবেদনপত্র গত ১২ সেপ্টেম্বর পবিসের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। আবেদনে বলা হয়, সিপবিস এলাকা-৫ উল্লাপাড়া উপজেলার ৬টি ইউনিয়ন যথাক্রমে— হাটিকুমরুল, পূর্ণিমাগাঁতী, বড়হর, রামকৃষ্ণপুর, সলংগা ও বাঙ্গালা নিয়ে গঠিত। এলাকার মধ্যবর্তী স্থান ও বিশ্বরোড লাগোয়া বোয়ালিয়া হাইস্কুল ও বোয়ালিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে ইতিপূর্বে একাধিকবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি কেন্দ্রটি এলাকার শেষ প্রান্তে বাঙ্গালা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ধামাইলকান্দি উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করায় জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
