যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় বিদ্যুত্স্পৃষ্টে তাপস কুমার ঘোষ (৪২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার প্রসেনজিত্ ঘোষের ছেলে ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহত তাপসের স্বজন বাপ্পি ঘোষ জানান, সকালে তাপস বাড়ির পাশের পুকুরে পাওয়ার পাম্প দিয়ে পুকুরে পানি দিতে যান। পাম্প চালানোর সময় বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
