সেবক-সেবিকারাই রোগীদের সবচেয়ে আপনজন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২১:১১
সেবক-সেবিকারাই সার্বক্ষণিক রোগীদের পাশে থাকেন। তাঁরাই রোগীদের সবচেয়ে আপনজন। রোগীর সুস্থতা অনেকাংশেই নির্ভর করে নার্সদের সেবার মানসিকতা সম্পন্ন সুদক্ষ নার্সিং-এর ওপর। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের ৩য় ব্যাচের ছাত্রছাত্রীদের ক্যাপিং সেরিমনিতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট নার্সিং বিভাগ চালু হওয়ায় এটি দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স বা সেবক-সেবিকা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্যাপ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম. এম নিয়াজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্ল¬া ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মোঃ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জুলফিকার রহমান খান, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক সাহানা আখতার রহমান, নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ডিপার্টমেন্ট অব গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও।-প্রেস বিজ্ঞপ্তি