ব্যাংক অ্যাকাউন্টে শিশুর বিপদ!

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৫
ব্যাংকে অ্যাকাউন্ট করাই অনেক সময় ঝামেলার। আবার অ্যাকাউন্ট থাকাটাও বিপদ! বাচ্চার নামে ব্যাংকে আকাউন্ট করে সত্যিই বিপদে পড়েছেন ব্রিটেনের এক দম্পতি। তাদের ছয় মাস বয়সী বাচ্চাকে কথা বলতে চাপ দিচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ! জেনি এবং অ্যান্ড্রিউ নিকোলাস তাদের ছয় মাসের বাচ্চা হ্যারির নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন। জেনি জানান, ওই অ্যাকাউন্টে টাকা ছিল। সম্প্রতি আমি টাকা তুলতে যাই। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও থাকি। কিন্তু আমার সময় যখন আসে তখন এক কর্মকর্তা বলেন, আপনি কি হ্যারি? তখন আমি বলি, আমি তার মা। কিন্তু তিনি বলেন, যার অ্যাকাউন্ট তার সঙ্গে কথা বলতে হবে। তখন তাকে বলি হ্যারির বয়স ছয় মাস। সে কথা বলতে পারে না। কিন্তু কর্মকর্তা তারপরও বলেন, হ্যারির সঙ্গেই সরাসরি কথা বলতে হবে। তা নাহলে টাকা তোলা যাবে না!—ডেইলি মিরর