ইফতারের আগে নৈরাজ্যের শিকার ঘরমুখো যাত্রীরা —যাত্রী কল্যাণ সমিতি

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১৪

বিশেষ প্রতিনিধি

রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে যানজট ও গণপরিবহন সঙ্কটসহ নানা কারণে নগরীর সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরতি এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। সমিতির মহাসচিব বলেন, বিকাল  ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের প্রায় ৯৭ শতাংশ সিটিং সার্ভিসের নামে দরজা বন্ধ করে যাতায়াত করছে। এতে নগরীর মাঝপথের বিভিন্ন স্টপেজের যাত্রীসাধারণ চরম নৈরাজ্যের শিকার হচ্ছেন।