ডায়রিয়া প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া কর্মসূচি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৮
এ বছর ষষ্ঠ বারের মতো উদ্যাপিত হতে যাচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস (জি.এইচ.ডি)। সাবান দিয়ে হাত ধোয়ার মতো সহজ ও জীবনরক্ষাকারী একটি অভ্যাসের চর্চা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে শুরু থেকেই এর সহযোগী হিসেবে আছে ইউনিলিভারের হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। জিএইচডির এই স্মরণীয় ছয় বছর উদ্যাপনে ডায়রিয়া প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার মত একটি স্বাস্থ্যকর উপায়ের মধ্য দিয়ে লাইফবয় তাদের নতুন ‘হেল্প অ্যা চাইল্ড রিচ ৫’ ক্যাম্পেইন শুরু করেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে লাইফবয় বাংলাদেশের বিভিন্ন স্কুল ও সমপ্রদায়গুলোতে সাবান দিয়ে হাত ধোয়া এবং এই অভ্যাসের মাধ্যমে যে কোটিরও বেশি জীবন বাঁচানো সম্ভব - তা বোঝাতে কার্যক্রম চালিয়েছে। এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড’এর ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে. এস. এম. মিনহাজ বলেন, সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার মত রোগ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এই রোগগুলোতে প্রতি বছর ১৭ লাখ শিশু পাঁচ বছর বয়স হওয়ার আগেই মারা যায়। - প্রেস বিঞ্জপ্তি