মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু করেছে থ্রিজি সার্ভিস। শুরুতে বসুন্ধরা-বারিধারা এলাকার গ্রাহকদের জন্য বাণিজি?্যকভাবে এই সেবা চালু হল। আগামী বছরের মার্চের মধ্যে সবগুলো জেলা শহরে থ্রিজি চালুর চিন্তা রয়েছে গ্রামীণফোনের।
বাণিজ্যকভাবে থ্রিজি চালুর বিষয়ে গ্রামীণফোনের সিএম অ্যালান বনকে বলেন, গ্রাহকদের কাছে থ্রিজি পৌঁছে দেয়ার এই মুহূর্তটি গ্রামীণফোনের জন্য অত্যন্ত গর্বের। গ্রাহকের চাহিদা, সামর্থ্য এবং ব্যবহূত ডিভাইসের ভিত্তিতে তিনটি প্যাকেজ চালু করছি।
প্রসঙ্গত, বিটিআরসি থেকে প্যাকেজের অনুমোদন পাওয়ার পর বাণিজ্যিকভাবে থ্রিজি সার্ভিস চালু করল গ্রামীণফোন। এখন থেকে থ্রিজির আওতায় থাকা এলাকার গ্রাহকরা গ্রামীণফোনের প্যাকেজ ব্যবহার করতে পারবেন।
