স্কুল শিশুদের জন্য ‘ছোটকাকু’র উপহার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:১৬
সমাজের প্রতিটি শিশু-কিশোরকে শিক্ষা, বই পড়া এবং সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী আর ছোটকাকুর মতো দেশপ্রেমিক, চিন্তাশীল আর সাহসী করে তুলতে নেয়া হচ্ছে ছোটকাকু’র পক্ষ থেকে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে গতকাল সকালে তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বিতরণ করা হয় স্কুল ব্যাগ, খাতা, কলম ও চকলেট। এসব উপহার সামগ্রী পেয়ে দরিদ্র এই শিশুরা খুবই খুশি। চ্যানেল আই চত্বরে শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন ছোটকাকু’র স্রষ্টা শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ছোটকাকু আফজাল হোসেন, মাত্রা’র স্বত্বাধিকারী সানাউল আরেফিন, ছোটকাকু ক্লাবের আহ্বায়ক আবদুর রহমান, আনন্দ আলো সম্পাদক রেজানূর রহমান, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, অভিনেতা শহিদুল আলম সাচ্চু প্রমুখ।