ভূমি জরিপের ড্রোন বিধ্বস্ত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৬
প্রচণ্ড বাতাসের চাপে গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জে ভূমি জরিপ কাজে ব্যবহূত ৭/৮ কেজি ওজনের হেলিকপ্টার সদৃশ ড্রোন বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ড্রোনটি পুলিশের হেফাজতে আছে। ঢাকার তেজগাঁওস্থ ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সার্ভেয়ার মতিয়ার রহমান জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। কাননগো লুত্ফর রহমান ও বারী ভুঁইয়ার নেতৃত্বে ৮জন কোরিয়ান নাগরিক পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছেন। সোমবার জরিপ কাজের প্রথম দিনেই ফতুল্লার তক্কারমাঠ এলাকায় রিমোর্ট কন্ট্রোলে চালিত এবং শক্তিশালী ক্যামেরা সমৃদ্ধ ড্রোন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাতাসের চাপে বিধ্বস্ত হয়।