ম্যারাথন দৌড়ে কুকুর!

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৯
কুকুরের দৌড়ানোর অভ্যাস নতুন নয়। তবে মানুষের মতো ম্যারাথন দৌড়ে অংশ নেয়াটা প্রাণীটির জন্য সুযোগ হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রে একটি কুকুর সেই সুযোগটিই গ্রহণ করলো। গত শনিবার ইন্ডিয়ানা রাজ্যের ইভানসভিলেতে একটি ম্যারাথন প্রতিযোগিতা চলছিল। অংশগ্রহণকারীরা জানান, দৌড়ের অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে। হঠাত্ করে একটি কুকুর এসে অংশ নেয় এবং বাকি সময়টা তাদের সঙ্গে দৌড়ায়। পরে জীবজন্তু দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ কুকুরটিকে আটক করেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, কুকুরটির নাম বুগি। তাকে তার মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। -ইউপিআই