জামিন পেলেন অধিকার সম্পাদক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২৩:০০
মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।