দেশে পড়াশোনা করে অ্যাকাউন্টিং ফাইনান্সে বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়তে যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালযয়ের ডিগ্রি অর্জনে শিক্ষা সহায়তাকারী সেরা দুটি এসিসিএ প্রতিষ্ঠান সমন্বিত হয়ে যৌথভাবে নতুন নামে গড়ে উঠেছে থেমস ইনেজ চার্টার্ড অ্যাকাডেমি। এর আগে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একটি ইনেজ চার্টার্ড অ্যাকাডেমি সাফল্যের সাথে শিক্ষার্থীদের এসিসিএ পার্ট-২ ও পার্ট-৩’র জন্য শিক্ষা সহায়তা দিয়ে আসছিল। থেমস নামের অপর প্রতিষ্ঠানটি এফআইএ, এসিসিএ, পার্ট-১ ও ২ এর জন্য শিক্ষা সহায়তায় অন্যতম শীর্ষস্থানীয় ছিল। মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকণ্ডলীর দুটি প্রতিষ্ঠানের একাডেমিক সমন্বয়ে নতুন নামে গড়ে ওঠা থেমস ইনেজ সর্বোত্কৃষ্ট শিক্ষাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।
শিক্ষাসেবা দিতে প্রতিষ্ঠানটির রয়েছে সর্বাধুনিক সুবিধা সম্বলিত ‘ধানমণ্ডি ৭৫৪ সাতমসজিদ রোডে’ নিজস্ব ক্যাম্পাস। থেমস ইনেজ চার্টার্ড অ্যাকাডেমি এসিসিএ’র পাশাপাশি সিমা, সিএফএসহ অন্যান্য প্রফেশনাল কোর্সগুলোর শিক্ষা সহায়তায় সর্বোত্কৃষ্টমান বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতবদ্ধ।
