আজ বৃহস্পতিবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুষ্টিয়া
এবার জেলার ৬টি উপজেলায় মোট ২২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে শিল্পীর নিপুণ হাতে নিখুঁতভাবে প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। পূজা উত্সবকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উত্সবের আমেজ বিরাজ করছে। কুষ্টিয়া সদর উপজেলায় ৭০টি, কুমারখালীতে ৫১টি, খোকসায় ৫৭টি, মিরপুরে ১৯টি, দৌলতপুরে ১৭টি ও ভেড়ামারায় উপজেলায় ৭টি মণ্ডপে দুর্গোত্সব অনুষ্ঠিত হবে।
শরীয়তপুর
জেলার ৬টি উপজেলার ৯০টি পূজামণ্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। এবার জেলার নড়িয়া উপজেলায় ২৮টি, সদর উপজেলায় ২৭টি, ভেদরগঞ্জ উপজেলায় ১৬টি, ডামুড্যা উপজেলায় ০৭টি, গোসাইরহাট উপজেলায় ০৭টি ও জাজিরা উপজেলায় ০৫টি পূজামণ্ডপে পূজা উদযাপন হবে। প্রশাসনের পক্ষ থেকে ৪১ দশমিক ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
ভাণ্ডারিয়ায় ৪৪টি মণ্ডপ/ মন্দিরের আজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। এ বছর মণ্ডপগুলো হচ্ছে: ভিটাবাড়ীয়ায় ৯টি, নদমুলায় ৯টি, তেলিখালীতে ৩টি, ইকড়িতে ৭টি, ধাওয়ায় ৭টি, ভাণ্ডারিয়া সদর ইউনিয়নে ৬টি ও গৌরীপুরে ৩টি।
ধামরাই (ঢাকা)
ধামরাইয়ে ১৫২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে ধাইরাই পৌরসভায় ৩৮টি।
পাঁচবিবি (জয়পুরহাট)
পাঁচবিবি উপজেলায় এবার ৫৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ব্যক্তিগত ৩টি ও সার্বজনীন ৫৬টি। পাঁচবিবি পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুনীল রায় জানান, এবারে অত্যন্ত আনন্দের সঙ্গে পূজা আয়োজন চলছে।
আক্কেলপুর (জয়পুরহাট)
আক্কেলপুর উপজেলায় ৫টি ইউনিয়নে ৪০টি মণ্ডপের পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্পসহ প্রায় ১১টি প্রতিমা।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
রাণীশংকৈল উপজেলা ও পৌরসভার মোট ৪৮টি মণ্ডপে এবার পূজা উদযাপন করা হবে। পৌরসভা এলাকার চারটি পূজামণ্ডপ বৈচিত্র্যময় আলো ও সাজ-সজ্জায় শীর্ষে থাকলেও গ্রামাঞ্চলের পূজা মণ্ডপগুলোও পিছিয়ে নেই।
নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৭টি মণ্ডপে এবার দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। নন্দীগ্রাম পৌর শহরের হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজা মণ্ডপে ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরসহ উপজেলার ৪৭টি দুর্গাপূজা মণ্ডপে সনাতন রীতি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাতে ষষ্টিপূজার মধ্যদিয়ে দুর্গোত্সবের ধুমধাম শুরু হচ্ছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
আজ বৃহস্পতিবার থেকে ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এবার রাঙ্গুনিয়ায় ১৩৫টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। এছাড়া ১৫টিতে হবে ঘটপূজা। মণ্ডপগুলোর মধ্যে প্রায়ই সার্বজনীনভাবে উত্সব পালিত হবে। প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ৮৩ মেটি্রক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুরে ১১০টি মণ্ডপে আজ বৃহস্পতিবার থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খোড়াগাছ ইউনিয়নে ৩টি, রানীপুকুরে ৬টি, পায়রাবন্দে ৬টি, ভাংনীতে ২টি, বালারহাটে ১টি, কাফ্রিখালে ৫টি, লতিবপুরে ৬টি, চেংমারীতে ১টি, বালুয়া মাসিমপুরে ৫টি, বড়বালায় ৬টি, মিলনপুরে ১০টি, গোপালপুরে ১টি, দুর্গাপুরে ২১টি, বড় হযরতপুরে ১৪টি, মির্জাপুরে ১২টি ও ইমাদপুরে ১১টি।
মধুখালী (ফরিদপুর)
মধুখালী উপজেলায় এ বছর ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩৮টি মণ্ডপে পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ ও রংয়ের কাজ শেষ পর্যায়ে। পৌরসভায় ১১টি, মধুখালীতে ৬টি, নওপাড়া ১০টি, বাগাট ১২টি, মেগচামী ২৩টি, কোরকদী ১৬টি, গাজনা ১২টি, ডুমাইন ১৩টি, আড়পাড়া ৭টি, জাহাপুর ৫টি, রায়পুর ১৪টি এবং কামারখালী ১০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এজন্য সরকারিভাবে প্রতি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
শ্যামনগর (সাতক্ষীরা)
শ্যামনগরে ১২টি ইউনিয়নের ৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারিভাবে্ ২৭ মেট্রিক টন চাল উপজেলার ৬০টি মণ্ডপে সমান ভাগে ভাগ করে দেয়া হবে।
গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। এ বছর গলাচিপা উপজেলায় ২৬টি ও রাঙ্গাবালী উপজেলায় ৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারিভাবে এ বছর পূজা উপলক্ষে গলাচিপা উপজেলায় ১৩ মে. টন ও রাঙ্গাবালী উপজেলায় ৩.৬৪২ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গলাচিপা কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুনিল কৃষ্ণ কুন্ডু জানান, ’আমাদের এখানে সামপ্রদায়িক সম্প্রতি সব সময়ই ভালো।
