রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৪৭ শিক্ষার্থী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৬০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয় গত ১৭ সেপ্টেম্বর। চলতি শিক্ষাবর্ষে ৮টি অনুষদের ৪৭টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।