পিরোজপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৬
অপহরণ ও ধর্ষণ মামলায় সোমবার পিরোজপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো জেলার ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের মিজানুর রহমান। ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর আসামি মিজান একই গ্রামের ২২ বছরের জনৈকা তরুণীকে অপহরণ। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সাক্ষ্য প্রমাণে দোষীসাব্যস্ত হলে আদালত আজ ওই রায় দেন। অপহরণ ঘটনার সঙ্গে আরো তিনজনের জড়িত থাকার অভিযোগ থাকলেও আদালতে মামলার চার্জ গঠনের সময় তাদের মামলা থেকে অব্যাহতি দেন। মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলী ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবদুর রাজ্জাক খান বাদশা ও আসামিপক্ষে অ্যাডভোকেট সিরাজুল হক।