নেত্রকোনায় নামাজ পড়া অবস্থায় আহেরউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগে নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ ৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস প্রদান করে রায় দিয়েছেন। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর কাল বুধবার আদালতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে: নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আবুল তালিব (৪৮), আব্দুর রাজ্জাক (৩৫), সিদ্দিক (৪৫) এবং স্বপন (২৮)। আসামিদের মধ্যে সিদ্দিক পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের সাহাবউদ্দিনকে খালাস প্রদান করা হয়। পূর্বশত্রুতার জের ধরে মামলায় অভিযুক্ত আসামিরা ২০০১ সালে ২৫ মে রাত ৮টায় বিচিপাড়া মসজিদে নামাজরত অবস্থায় আহেরউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে।
