কর্ণফুলীর ট্যাঙ্কারে আগুন বিপর্যয় থেকে রক্ষা পেলো বন্দর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০২
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে ভাসমান তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় নগরীর সদরঘাট থানাধীন আনু মাঝির ঘাটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনী যৌথভাবে চেষ্টা চালিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি কবলিত জাহাজটির আশেপাশে অনেকগুলো তেলবাহী জাহাজ থাকলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে ভয়াবহ বিপর্যয় ঘটেনি বলে সংশ্লি¬ষ্টরা জানান।