তথ্য বিচিত্রা

বিবিধ

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:১৩
 এক চামচ মধু ১২টি মৌমাছির সারজীবনের কাজের ফসল।  ৯৩ শতাংশ আমেরিকান মাসে অন্তত একবার হলেও পিত্জা খান।  কর্মীদের দুপুরের খাবার সময় সাশ্রয় করার জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের সময় সাবওয়ের এমন একটি ভ্রামমান খাবার ঘর স্থাপন করা হয় যেটি প্রতি তলা নির্মাণের পর সেই তলাতে উঠিয়ে নেওয়া হতো।  কিছুদিন আগে প্যারিসের একটি থিয়েটার এর দর্শকদের জন্য ‘লাইফ অব পাই’ মুভিটি নৌকায় বসে উপভোগ করার সুযোগ করে দেয়।  দিনে চার ঘণ্টার কম বা দশ ঘণ্টার বেশি ঘুমালে অল্প বয়সে মারা যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।  ১৯৯৫ সালে একজন ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর একটি ট্যাংক চুরি করেন এবং সেটি নিয়ে ক্যালিফোর্নিয়ার মহাসড়কে চলে আসতে সক্ষম হন।  জাপানের অনেক স্কুলেই স্কুলের আশপাশ পরিষ্কারের জন্য আলাদা করে কোনো লোক রাখা হয় না, বরং ছাত্র-ছাত্রীরা এ বিষয়টির সাথে মানসিকভাবে মানিয়ে নেওয়ার জন্য নিজেরাই নিজেদের স্কুল পরিষ্কার করে।